বিএনপি সহ ২৮ দল ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগসহ ইসিতে বর্তমানে নিবন্ধিত দল ৫১টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় সম্প্রতি ৫০টি দলকে এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলে।
সময় চেয়েছে-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৮টি দল ২০২৪ সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ১০টি দল সময় চেয়েছে। আর ১১টি দল ইসির আহ্বানে কোনো সাড়া দেয়নি। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন পাওয়ায় তাদের আর অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।
২০০৮ সালের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পরপর তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে আইনে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর আয়-ব্যয়ের হিসাব দিল দলটি। আর নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো হিসাব দিতে হলো না আওয়ামী লীগকে।






