আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন
- অনলাইন ডেস্ক
- 29 Oct 2025, 02:09 AM
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সরকারে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল তিনি আরও বলেন, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা গেলে তাতে কোনো সমস্যা নেই। অথর্ব নির্বাচন কমিশনের যোগ্যতা যাচাইয়ের জন্য হলেও আগে একটি গণভোট করা যেতেই পারে। এ সুযোগটা কাজে লাগানো যেতে পারে। তিনি বলেন, এ গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত যুদ্ধ করছে। জামায়াত পিআর নাম নিয়ে সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের আমি বলতে চাই- আপনারা আগে সংস্কার কী সেটা শিখে আসুন।






