খালেদা জিয়াসহ বিএনপির মনোনয়নে ১০ নারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় আছেন দশজন নারী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রার্থী তালিকায় আছেন নতুন-পুরাতন মুখ। আছেন গুম হওয়া নেতাদের স্বজনরা।
কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের দেশব্যাপী মানুষের কৌতূহল ছিলো। মনোনয়ন চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে মনোনয়ন পাওয়া ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। মনোনয়ন তালিকায় আছেন দশজন নারী। তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ এই তিন আসন থেকে লড়বেন তিনি। এর আগে সব নির্বাচন মিলে ২৩ টি আসনে নির্বাচন করেছেন তিনি। এবং শতভাগ বিজয়ের রেকর্ডের আছে বেগম জিয়ার।
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদুল ইসলাম মনোনয়ন পেয়ছেন ফরিদপুর-২ আসন থেকে।
তার পাশের আসন ফরিদপুর-৩ থেকে লড়াইন করবেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবেন ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ আহমেদ।
মানিকগঞ্জ-৩ আসনে থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী হারুন উর রশীদের মেয়ে ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা।
শেরপুর-১ থেকে মনোনয়ন পেয়েছেন সানসিলা জেবরিন প্রিয়াংকা। ২০১৮ সালেও মনোনয়ন পেয়েছিলেন তিনি।
২০০১ সালের নির্বাচনে ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য হয়েছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ত্রয়োদশ সংসদেও তার ওপর আস্থা দলের।
যশোর-২ আসনে সাবিরা সুলতানা আর নাটোর-১ আসন থেকে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
গুমের হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর মনোনয়ন পেয়েছেন সিলেট-২ আসন থেকে।
গুমের শিকার সাজেদুল ইসলামের সুমনের বোন ও গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দিয়েছে ঢাকা-১৪ থেকে।






