ads

মহেশপুরে ২৫ বোতল ফেনসিডিলসহ প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৌর এলাকার জলিলপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ঝিনাইদহের কাঞ্চনপুরের বাবুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (২৫) ও শৈলকুপার দুধসর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে মুনিয়া উম্মেজান পপি (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী প্রেমিক যুগলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা ঝিনাইদহ কেসি কলেজ ও ঝিনাইদহ পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম যুগান্তরকে জানান, এ সময় আরও দুই আরোহী উদয়পুর গ্রামের মোতালেব চৌধুরীর ছেলে জসিম উদ্দিন ও ঝিনাইদহ পাগলাকানাই গ্রামের মাদকসম্রাজ্ঞী অনামিকা আফরোজ মুক্তা পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরও খবর