ads

রিপাওয়ারিং লন্ডন এবং কমিউনিটি এনার্জি নিউহাম স্থানীয় জনগণের জন্য সোলার এনার্জি সুবিধা নিয়ে
এসেছে এবং এখন সকল শ্রেনি ও পেশার মানুষ এই পরিবর্তনের অংশ হতে পারবে। রিপাওয়ারিং লন্ডন
আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে কমিউনিটি এনার্জি নিউহ্যাম -এর শেয়ার অফার শীঘ্রই চালু হতে চলেছে,
যা নিউহামবাসীকে সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি অনন্য সুযোগ প্রদান
করবে। নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের মাধ্যমে নিউহ্যামবাসি, মজবুত ভবিষ্যতের পথে এক নতুন
দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে । এই উদ্যোগে অংশগ্রহণকারীরা শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানিকে
সমর্থনই করবেন না, বরং তাদের বিনিয়োগের উপর ৩ শতাংশ হারে প্রত্যাশিত মুনাফা পেতে পারেন।
এছাড়াও, সোলার এনার্জি প্যানেল থেকে প্রাপ্ত অতিরিক্ত মুনাফা স্থানীয় প্রকল্পগুলিতে পুনঃবিনিয়োগ
করা হবে, যা কমিউনিটি এনার্জি নিউহাম এর স্থানীয় ফান্ডের মাধ্যমে দীর্ঘস্থায়ী সামাজিক উপকারে
পরিণত হবে।
শেয়ার অফার চালু হওয়ার পূর্বে সম্প্রতি স্থানীয় এমপি উমা কুমারানকে ইস্ট হ্যাম লাইব্রেরিতে
আমন্ত্রণ জানায় কমিউনিটি এনার্জি নিউহাম । এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রকল্পের
ব্যবস্থাপক রুথ চিয়াট, পরিচালক ওলাওয়ালে আজিবোলা, রিপাওয়ারিং লন্ডনের সিইও আফশিন কবীর
রশিদ, এবং নিউহ্যাম কাউন্সিলের ক্লাইমেট অ্যাকশন প্রধান জ্যাকব হেইটল্যান্ড। তারা কমিউনিটি
এনার্জি নিউহাম এর আসন্ন শেয়ার অফারের গুরুত্ব ও স্থানীয়দের নেতৃত্বাধীন জলবায়ু কর্মসূচির ভূমিকা
সম্পর্কে আলোকপাত করেন। কমিউনিটি এনার্জি নিউহামের প্রকল্প ব্যবস্থাপক রুথ চিয়াত বলেন,
নিউহামবাসি নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে, এবং এই প্রকল্পটি নিউহাম
বরাহ কে সবুজ ও সুস্থ্য পরিবেশে রূপান্তরের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ।
নিউহামের বাসিন্দাদের এই প্রকল্পের অংশ হতে আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন আসন্ন
কমিউনিটি শেয়ার অফার স্থানীয়দের নিজ এলাকায় বিনিয়োগ করার সুযোগ দেবে। শেয়ার অফারে বিনিয়োগ
করে, সকলেই একটি নতুন সহযোগিতামূলক কমিউনিটি সংস্থার পরিচালনায় তাদের ব্যাক্তি মতামত
রাখতে পারবেন যা স্থানীয় জনগনের জন্য কর্মদক্ষতা তৈরিতে বিশাল সহায়কের ভুমিকা পালন করবে।
এছাড়াও কমিউনিটিবাসি একটি কম-কার্বন ভবিষ্যত নির্মাণে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রকল্পটি শুধু
সোলার এনার্জি প্যানেল সম্পর্কে নয়—এটি হলো নিউহাম বাসিন্দাদের ক্ষমতায়ন, নতুন কর্মসংস্থান
সৃষ্টি এবং সামাজিক স্থিতিশিলতা তৈরি করার জন্য একটি নতুন সুযোগ।
এই সফরে এমপি উমা কুমারান সরাসরি সোলার প্যানেল পর্যবেক্ষণ করেন এবং এই সহযোগিতামূলক
প্রকল্প সম্পর্কে আরও গভীরভাবে জানেন। পরিদর্শনের সময় এমপি উমা কুমারান দেখেন কীভাবে
জনগণের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিচ্ছে কমিউনিটি এনার্জি নিউহাম এবং
রিপাওয়ারিং লন্ডন। তিনি বলেন, যেভাবে এলাকাবাসি একত্রিত হয়ে তাদের জ্বালানি শক্তির ভবিষ্যত
নিয়ন্ত্রণ করছে তা অবিশ্বাস্য ভাবে অনুপ্রেরণাদায়ক। কমিউনিটি এনার্জি নিউহাম শেয়ার অফার হবে
স্থানিয়দের নিজস্ব পদক্ষেপের একটি উজ্জ্বল উদাহরণ, যা প্রকৃত পার্থক্য তৈরি করতে সক্ষম এবং
নিউহামের মধ্যে সামাজিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে এমপি উমা কুমারান মনে করেন।
রিপাওয়ারিং লন্ডন একটি অলাভজনক সম্প্রদায়-ভিত্তিক জ্বালানি শক্তি উন্নয়ন সংস্থা, যা গত এক
দশক ধরে স্থানীয় মানুষকে তাদের নিজস্ব পরিচ্ছন্ন ও স্থানীয় জ্বালানি ব্যবস্থাপনায় সাহায্য করে
আসছে। জ্বালানি শক্তি ব্যবস্থায় জনগণকে একত্রিত করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা,
শক্তিশালী সম্প্রদায় গঠন করা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করাই রিপাওয়ারিং লন্ডন এর
মূল লক্ষ্য।

আরও খবর