ইরানকে ‘ধ্বংস’ করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে পুরোপুরি ধ্বংস করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভব হলে দেশটিকে ধ্বংস করতে চান না বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে শিগগিরই আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের আবার ঘুরে দাঁড়াতে ২৫ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটিকে ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই জানতে পারবেন।’
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ট্রাম্প আবার ইরানে হামলা চালাতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ব্রিটিশ রাজনৈতিক মিত্র নাইজেল ফারাজ। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও রিফর্ম ইউকে পার্টির নেতা ফারাজ সাংবাদিকদের বলেন, ‘আমি আশঙ্কা করছি, প্রেসিডেন্ট ইরানে আগ্রাসী হামলা চালিয়ে যেতে পারেন। এটি আমাকে উদ্বিগ্ন করছে। কারণ, এর প্রভাব তেলের দাম, মূল্যস্ফীতি এবং পুরো পশ্চিমা বিশ্বের ওপর আরও গুরুতর হতে পারে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পক্ষে শুরুতে অবস্থান নিয়েছিলেন বলেও স্বীকার করেন ফারাজ। তবে তিনি বলেন, ‘আমি কখনোই অন্তহীন যুদ্ধ সমর্থন করিনি।’
সূত্র: আল জাজিরা






