তেহরান টাইমস।

">
ads

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার পর ইরানও ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করেছে। পাল্টা হামলার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে তেহরান টাইমস।

ইরানি এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের তৃতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার ইসরায়েলি ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরানের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান অবৈধ অনুপ্রবেশ করে। পরে সৈন্যরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন। ওই যুদ্ধবিমানের পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাকি দু’টি বিমানের একটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অপর পাইলটকেও ইরানি বাহিনী আটক করেছে।

প্রসঙ্গত, শুক্রবার তেহরানের বিভিন্ন আবাসিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় ইরানে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

সূত্র : তেহরান টাইমস।

আরও খবর