মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু
- অনলাইন ডেস্ক
- 22 Jun 2025, 05:50 PM
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, “কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, “জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া যাচ্ছে।”
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর এটিই ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা।
সূত্র: সিএনএন






