নাসা, এনডিটিভি

">
ads

চার মহাকাশচারীকে নিয়ে যাত্রা শুরু করা ক্রু ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে ডক করেছে। 

এটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ২৮ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে উত্তর আটলান্টিক মহাসাগরের ৪২৪ কিমি ওপর দিয়ে স্টেশনে পৌঁছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৪টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৩১ মিনিট) সফট ক্যাপচার হয় – অর্থাৎ একটি নমনীয় সংযোগ। কয়েক মিনিট পর হার্ড ক্যাপচার নিশ্চিত হয়– অর্থাৎ একটি মজবুত সংযোগ। ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪৫ মিনিট) নাসা ঘোষণা করে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

তবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের মহাকাশ স্টেশনে প্রবেশে আরও কিছুটা সময় নেওয়া হয়। কারণ সংযোগ স্থির হতে এবং সিস্টেম নিশ্চিত করতে হয় যে কোথাও কোনও বিপদ আছে কি না।

এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ক্যাপসুল ও স্টেশনের মাঝের হ্যাচ খোলা হয় এবং চার মহাকাশচারী মহাকাশ স্টেশনে প্রবেশে করে বলে জানানো হয়েছে।

এই যাত্রা শুরু হয় বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ৩১ মিনিট), যখন স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয় নাসার ঐতিহাসিক লঞ্চ প্যাড ৩৯এ থেকে – যেখান থেকে অ্যাপোলো ১১ উৎক্ষেপণ হয়েছিল।

এর আগে এই যাত্রা ছয়বার পিছিয়ে যায় এবং সপ্তমবারও প্রায় বাতিল হতে বসেছিল এক সফটওয়্যার ত্রুটির কারণে। তবে শেষ মুহূর্তে তা সমাধান হয়।

আগামী ১৪ দিনে এই দল ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে। এর মধ্যে ৭টি ভারতের প্রস্তাবিত, যার একটি ‘ওয়াটার বিয়ার’ নামে ক্ষুদ্র প্রাণীর ওপর গবেষণা— কীভাবে তারা মাইক্রোগ্রাভিটিতে টিকে থাকে, তা বিশ্লেষণ করতে। বায়ো-ম্যানুফ্যাকচারিং এবং বায়ো-অ্যাস্ট্রোনটিকস নিয়েও কাজ হবে। 

সূত্র: নাসা, এনডিটিভি

আরও খবর