ads

হরমুজ প্রণালির পশ্চিমে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৮ জুন) সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা তেল টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল জাহাজে তোলার কার্যক্রম শুরু করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে রাস তানুরা টার্মিনাল আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে দুর্ঘটনার পর নিহতদের পরিচয় ও হেলিকপ্টারটির মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

আরও খবর