ads

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব, অবদান ও অনুপ্রেরণাম‚লক সাফল্যকে সম্মান জানাতে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে প্রকাশ করা হবে ২০২৬ সালের নতুন সংস্করণ। একই সঙ্গে লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ডে আয়োজন করা হয়েছে জমকালো অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার।

বুধবার সন্ধ্যায় প‚র্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এবারের প্রকাশনা, অ্যাওয়ার্ডস প্রদান এবং গালা ডিনারের বিস্তারিত তুলে ধরা হয়।
২০০৯ সালে প্রথম প্রকাশিত ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’ দীর্ঘ ১৭ বছরের পথচলায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সফল ব্যক্তিত্বদের পরিচিতি, অবদান ও অর্জন তুলে ধরার একটি গুরুত্বপ‚র্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজসেবা, পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে আসছে এই প্রকাশনা।
প্রতিষ্ঠাতা আবদুল করিম গণি বলেন, “হুজহু’র প্রকাশনার ধারাবাহিকতা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানটি এখন ব্রিটিশ-বাংলাদেশিদের ক্যালেন্ডারে একটি গুরুত্বপ‚র্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”
তিনি আরও বলেন, “শুরুতে বই প্রকাশের উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও এটি এখন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সর্বজনীন উদযাপনের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের কমিউনিটিতে অসংখ্য সফল মানুষ রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব অনন্য গল্প ও অনুপ্রেরণাম‚লক পথচলা। তাঁদের সাফল্যের মধ্য দিয়ে কমিউনিটির অর্জনের ব্যাপকতা প্রতিফলিত হয়েছে।”
প্রকাশনার নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, “এ বছর আমরা এই গুরুত্বপ‚র্ণ প্রকাশনার ১৭তম বছর উদযাপন করছি। প্রকাশনাটি সত্যিই দিন দিন আরও সমৃদ্ধ ও সফল হয়ে উঠেছে। যাত্রা শুরুর সময় প্রতিষ্ঠাতার হয়তো কল্পনাতেও ছিল না যে এটি এত দীর্ঘ পথ পাড়ি দেবে এবং এভাবে বিকশিত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও এই প্রকাশনা কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষদের খুঁজে বের করে তাঁদের অর্জন তুলে ধরবে। তাঁর মতে, নতুন প্রজন্মের কাছে এসব সাফল্যের গল্প অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজকর্মী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মেরিডিয়ান গ্র্যান্ড। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে পল অ্যাডভার্টাইজিং। গালা ডিনারের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল এস, ডিজিটাল আউটরিচ প্রিন্টস এবং অ্যামাজন মিডিয়া।
আয়োজকরা জানান, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, বিজ্ঞাপনদাতা, স্পনসর ও ব্যক্তির সহযোগিতায় প্রতিবছর এই আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। তাঁদের অবদান কমিউনিটির অর্জন ও সাফল্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে।
১৭ বছরের এই পথচলায় ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’ শুধু একটি প্রকাশনা নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের সাফল্য, আত্মপরিচয় ও অবদানের একটি গুরুত্বপ‚র্ণ দলিল হয়ে উঠেছে। এবারের আয়োজনের মধ্য দিয়ে সেই গৌরবময় পথচলায় যুক্ত হবে নতুন এক অধ্যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্রিটিশ হুজহু পক্ষে উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর প্রোগ্রাম প্রডিউসার আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া বাবুল,মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিএই, হাফসা নুর ও শিহাব হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, ড. জাকি রেজওয়ানা আনোয়ার, চ্যানেল এস এমডি তাজ চৌধুরী, সাংবাদিক মোস্তাক বাবুল, মাহবুবুর রহমান, রহমত আলী, অধ্যক্ষ সাহেদ রহমান, শাহ ইউসূফ, এনাম চৌধুরী, রাজিব হাসান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর সাঈদা চৌধুরী, মেরিডিয়ান গ্রান্ডের পরিচালক নিকিতা মালান চানদানি, চ্যারেটি সংস্থা জায়মার ট্রাস্টি মিস ইমেন বাহা, এনার্জি সলিউশনের বদরুল আই সিদ্দিকী, এসিসি ট্যাক্স কন্সালটেন্সির প্রতিষ্ঠাতা তপন শাহা, স্কয়ার মাইল ইন্সুরেন্স সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জান নাইটসহ আরো অনেকে।

আরও খবর