লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্নঃ সভাপতি মাফিজ, সম্পাদক গুলজার, কোষাধ্যক্ষ আখলাক
বিপুল উৎসাহ উদ্দীপনা আর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতে বৃটেনে বিশ্বনাথ প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ মে নির্বাচনের দিন সকাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাষ্টিরা লন্ডনে এসে জড়ো হন। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে পড়ে পূর্ব লন্ডনের ওয়েস্টাম এলাকায় ইম্প্রেশন হল। পুরো হল এলাকা এক সময় বিশ্বনাথীদের মিলন মেলায় পরিনত হয়। একে অন্যের সাথে খোশ গল্পে মেতে উঠেন। ট্রাষ্ট্রীদের প্রত্যাশা নির্বাচিতরা আগামী দিনে এরকম আয়োজন করে একে অন্যের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিবেন। দীর্ঘ ৭ বছর পর নির্বাচন অনুষ্টিত হওয়ায় ট্রাষ্ট্রিরা স্বস্তি প্রকাশ করেছেন।
এদিকে, দুপুর ১২ টা থেকে একটানা বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। রাত ১১ টার পরে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মানিক মিয়া, কমিশনার বিচারক বেলায়েত হোসেন এবং এ কে এম ইয়াহইয়া ফলাফল ঘোষনা করেন। এবারের নির্বাচনে মাফিজ—গুলজার—মনির প্যানেল এবং তাহির—আজম—আখলাক প্যানেলের হয়ে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ২৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মাফিজ খান, তার নিকটতম প্রতিদন্দ্বী শেখ তাহির উল্লাহ পেয়েছেন ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গুলজার খান, তার নিকটতম প্রতিদন্দ্বী আজম খান পেয়েছেন ২১৪। (১) সহ—সভাপতি পদে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিসবাহ উদ্দিন, তার নিকটতম প্রতিদন্দ্বী ফারুক মিয়া পেয়েছেন ২৬১ ভোট। (২) সহ—সভাপতি পদে ফরিদ আহমদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী শাহ জয়নাল আবেদীন পেয়েছেন ২১০ ভোট। সহ—সাধারণ সম্পাদক (১) পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম রন্জু এবং ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অপর সহ সাধারণ সম্পাদক কবির মিয়া।
কোষাধ্যক্ষ পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আখলাকুর রহমান। তার নিকটতম প্রতিদন্দ্বী মনির আহমেদ পেয়েছেন ২৫৭ ভোট। সহ—কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাসিনুজ্জামান নুরু, তিনি পেয়েছেন ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৪৪ ভোট।
প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদন্দ্বী মানিক মিয়া পেয়েছেন ২২৮ ভোট। কালচারেল সেক্রেটারি পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৌলত হোসেইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিতরা হলেন, আবুল হোসেন মামুন ৩০২, খালেদ খান ২৯৮, সিরাজুল ইসলাম ২৭২, নেছার আলী লিলু ২৮৪, আব্দুস সালাম ২৬৮, শেখ মোবাশির আলী ২৬৫, গয়াস মিয়া ২৫৮।
কার্যনির্বাহী সদস্য পদে অন্য প্রার্থীদের মধ্যে এম এ গনি ২৪১ ভোট, মোঃ শামিম আহমেদ ২৩৪ ভোট, আব্দুল ওয়াদুদ সাহেল ২২৭ ভোট, শামীম আহমদ ২১৪ ভোট, মোহাম্মদ আলী ১৯১ ভোট, কামাল উদ্দিন ২৪৩ ভোট, ও সফিক মিয়া ১৮১ ভোট পেয়েছেন।
দুপুর ২ টায় ভোট গ্রহন চলাকালীন শুরু হয় সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্ট্রের সভাপতি মতসির খান। সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বার্ষিক রিপোট পেশ করেন সম্পাদক এবং কোষাধ্যক্ষ।
এবারের নির্বাচনে হঠাৎ এসে চমক দেখিয়েছে মাফিজ—গুলজার এবং মনির প্যানেল। নির্বাচিতরা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল এবং শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।






