শপথ নিয়ে সাদিক খান একহাত নিলেন ডোনালড ট্রাম্পকে
হাসিখুশী হয়ে নতুন সুট পরে পুরনো মেয়র আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন লন্ডনের নতুন মেয়র হিসেবে। সাদিক খানই লন্ডনের প্রথম মেয়র যিনি টানা তৃতীয়বার নির্বাচিত হলেন। এই সময়টিকে স্মৃতির পাতায় ধরে রাখতে সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত মিলেনিয়াম ব্রিজে ফটোশুটের আয়োজন করা হয়।
ছবি তোলার পর্ব শেষ করে সরাসরি চলে যান মুল কাজে। লেবার দলের সমর্থক এবং লন্ডনের পুলিস, ট্রান্সপোর্ট ও ফায়ার ব্রিগেড প্রধানের উপস্থিতিতে সাদিক খান বক্তৃতা শুরু করেন কিছুটা কৌতুকের সাথে।
বক্তৃতায় উঠে আসে ডোনালড ট্রাম্প প্রসঙ্গ। সাদিক খানের সাথে ডোনালড ট্রাম্পের ইতোপূর্বে বাকযুদ্ধ হয়েছিল। ট্রাম্প বলেছিলেন, লন্ডন মহানগরী কট্টরপন্থিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
লন্ডনের অনেক সমস্যা। নাইফ ক্রাইম, হাউজিং, ট্রান্সপোর্ট – সব ক্ষেত্রেই প্রয়োজন মেয়রের মনোযোগ।
মেয়র সাদিক খানের সবুজ রঙের সুট আরও একটি তথ্য আমাদের সামনে নিয়ে আসে। গ্রিন পার্টির মেয়র প্রার্থী হিসেবে সাদিক কাহ্নের সাথে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জোই গারবেট। হেরে গেলে তিনি গ্রিন পার্টির লন্ডন এসেম্বলি মেম্বার হিসেবে থেকে যাচ্ছেন। গ্রিন পার্টির এসেম্বলি মেম্বারের পদটি ছেড়ে দিচ্ছেন শোন বেরি। ২০১৬ সাল থেকে তিনি এসেম্বলি মেম্বার হিসেবে ছিলেন। আগামী সাধারণ নির্বাচনে ব্রাইটন এলাকায় এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি এই পদ ছেড়ে দিয়েছেন। লন্ডন এসেম্বলি মেম্বারে অনেক পরিবর্তন এলেও লন্ডনের সর্বোচ্চ পদে কোনো পরিবর্তন নেই।






